দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি ও বাসি খাবার সংরক্ষণের দায়ে মানিকগঞ্জে দুইটি মিষ্টি তৈরির কারখানাকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে শহরের সুইট হ্যাভেন ও মদিনা সুইসে অভিযান চালিয়ে এ জরিমানা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কর্মকর্তারা।
এর মধ্যে সুইট হ্যাভেনকে ২০ হাজার এবং মদিনা সুইসকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল এবং জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোছা. রৌশনারা বেগম যৌথভাবে অভিযান পরিচালনা করেন।
এসময় সুইট হ্যাভেনের মিষ্টি তৈরির কারখানাটি আগামী এক মাসের মধ্যে অন্যত্র সরিয়ে নিয়ে স্বাস্থ্যসম্মত পরিবেশে মিষ্টি তৈরির নির্দেশনা দেয় কর্তৃপক্ষ।
কেএম